mareya telecom
পেশা হিসাবে ব্যবসা একটি ভালো মাধ্যম। ভিন্ন ধরণের ব্যবসা রয়েছে। ৬০ শতাংশ মানুষ এই পেশাটিকে নিজের ক্যারিয়ার হিসাবে আপন করে নেয়। ব্যবসা বড়ো, মাঝারি অথবা ছোট হোক, সব ধরনের ব্যবসার কলা কৌশল এবং ব্যবসার নিয়ম কানুন মেনে, সঠিক পদ্ধতি পরিচালনা করলে সাফল্য পাওয়া যায় স্বল্প সময়ের মধ্যেই। কিন্তু তার আগে নিজেকে ভালোভাবে মনস্থির করতে হবে। আপনি যদি ব্যবসা করতে ইচ্ছুক থাকেন, তাহলে আগেই মানসিকভাবে প্রস্তুত হন, যে ব্যবসাটিকে মাধ্যমেই নিজের ক্যারিয়ার গড়বেন।
ব্যবসায় সঠিক পরিকল্পনাই একজন ব্যবসায়ীকে তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। হতে পারে ব্যবসা শুরু করার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, কিন্তুই তাই বলে অতিরিক্ত মূলধন ব্যবসায় খাটালেই আপনি সাফল্য পাবেন এটা ভাবা ভুল। কারণ ভুল দিক নির্দেশ ব্যবসা পরিচালনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ব্যবসা শুরু করার আগে সঠিক ভাবে পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন এবংব্যবসার নিয়ম কানুন জেনে নেওয়া একজন ব্যবসায়ী মানুষের জন্য অত্যাবশ্যক। তাই এই নিবন্ধ থেকে ব্যবসা আরম্ভ করার আগে ব্যবসার নিয়ম কানুন সম্পর্কে জেনে নিন।
Comments
Post a Comment