tps19.blogspot.com
গঠনতন্ত্র
১। সংস্থার নামঃ তরুণ প্রজন্ম সংঘ ।
২। প্রধান কার্যালয়ঃ ফটিকছড়ি উপজেলার নারায়নহাট এর ভিতর (cwðg
Pvbcyi (Kzgvix) সুবিধাজনক জায়গায় এর কার্যক্রম পরিচালিত হবে।
৩। কার্য এলাকাঃ- বর্তমানে ফটিকছড়ি উপজেলা।ভবিষ্যতে যদি এর প্রসার ঘটে তাহলে সমগ্র বাংলাদেশে এর বিস্তৃতি লাভ করবে।
৪। উদ্দেশ্য ও লক্ষ্যঃ
উদ্দেশ্যঃ মূখ্য উদ্দেশ্য হল উন্নয়ন । সামাজ ও মানুষের উন্নয়নে এই সংস্থাটি কাজ করবে। অন্যতম উদ্দেশ্য হল দুস্থ-অসহায়দের পাশে দারান।
লক্ষ্যঃ
তরুণ প্রজন্ম সংঘ লক্ষ্য হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষের সেবার মাধ্যমে সুন্দর ও সুখী সমাজ গড়ে তোলা। যে সমাজে থাকবে না অসহায় মানুষের আর্তনাদ, আর্থিক অভাবের কারনে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ঝরে পড়া এবং চিকিৎসার অভাবে অকাল মৃত্যু । অর্থাৎ, আমাদের সাধ্যের মধ্যে অসহায় ও দারিদ্রের সার্বিক সহযোগিতা করা। এছাড়াও ভবিষ্যতে শিক্ষা প্রসারের সাথে সাথে বেকার যুবকদের জন্যে কর্মসংস্থান গড়ে তোলার কর্মসূচি হাতে নিব ইনশাআল্লাহ ।
৫। সদস্যপদ ও নিয়মাবলিঃ
(ক)যোগ্যতাঃ- আগ্রহী ব্যক্তিকে অবশ্যই নূন্যতম পি.এস.সি পাশ হতে হবে।
(খ) দুঃখী-দরিদ্র মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে।
(গ) প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল ১০ টায় উক্ত সংগঠনের মিটিং আহ্বান করা হবে আর এই মিটিং-এ উপস্থিত থাকতে হবে।
(ঘ) সংগঠন কর্তৃক মাসিক ধার্যকৃত চাঁদা জমা দিতে হবে।
(চ) সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হয়।
(৬) সদস্য হওয়ার উপায়ঃ-
সদস্য ফরম সংগ্রহ করে তা যথাযথ পূরণ করে জমা দিতে হবে অথবা অনলাইনে www.TPS19.blogspot.com থেকে পূরণ করে নিতে হবে।
(৭) সদস্যপদ বাতিল হওয়ার কারণসমূহঃ-
(ক) কোন সদস্যের নামে যদি অসামাজিক কর্মকান্ডের যথার্থ প্রমাণ পাওয়া যায় তাহলে তার সদস্য পদ বাতিল গণ্য হবে।
(খ) যদি কোন সদস্যের ৩ মাসের চাঁদা বকেয়া থাকে তাহলে তার সদস্যপদ বাতিল হবে।
(গ) বছরে নূন্যতম ৪ টি মিটিং-এ অবস্থিত থাকতে হবে (১২ টির মধ্যে) অন্যথায় সদস্যপদ বাতিল হয়ে যাবে ।
(ঘ) সংগঠনের স্বার্থের পরিপন্থী কোন কর্মকান্ডের জড়িত হলে।
(ঙ ) কোন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলে
(৮) বাতিলকৃত পদ পুনর্বহাল-এ করনীয়ঃ
(ক) সভাপতির নিকট বাতিলকৃত পদের পুনর্বহালের জন্যে আবেদন করতে হবে সেই সাথে জবাবদিহিতার লিখিতও দিতে হবে।
এখানে উল্লেখযোগ্য যে, আবেদনটি সংগঠনের বিশেষ সভার মাধ্যমে বিবেচিত হবে এবং বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে।
(৯) সাহায্য/ সেবা পাওয়ার উপায়ঃ-
সাহায্য গ্রহনে ইচ্ছুক ব্যাক্তিকে কোন সদস্যের মাধ্যমে নির্দিষ্ট ফরম পূরণ করে সাহায্য গ্রহন করতে হবে । এক্ষেত্রে লক্ষণীয় যে, আবেদনটি সাধারণ সভায় গৃহীত হলেই উক্ত ব্যক্তি কাঙ্ক্ষিত সেবা পাবে।
(১০) সদস্য ব্যতীত অন্য ব্যক্তিদের অর্থদান প্রসঙ্গেঃ-
এমন কোন ব্যক্তি যিনি সংগঠনের সদস্য নয় তার দানকৃত অর্থ গ্রহণ হবে যদি উক্ত দান তা স্বত্ত/ নিঃস্বার্থ ও নি;শর্ত ভাবে হতে হবে।
১১। সংস্থার তহবিল সংক্রান্তঃ-
ক) সংস্থার একটি মাত্র তহবিল থাকবে, যা একটি ব্যাংকে চলতি হিসাব নামে থাকবে।
খ) সংস্থার সকল লেনদেন, কার্যবিবরনি ও বার্ষিক আয়ব্যয় এর হিসাব বার্ষিক সভায় পেশ করতে হবে।
গ) তহবিলের লেনদেন নির্দিষ্ট যে কোন নূন্যতম ২ জনের সাক্ষরে হতে হবে ।
১২।। সভা অনুষ্ঠানঃ
(ক) প্রতি মাসে নির্বাহী ও সাধারণ সদস্যদের নিয়ে একটি সভা হবে।
( খ) প্রতি মাসে সম্ভব না হলে ২ মাস অন্তর অন্তর সভার আয়োজন করতেই হবে।
(১৩)সাংগঠনিক কাঠামোঃ-
এই সংস্থাটি ৩ স্তর বিশিষ্ট সাংগঠনিক কাঠামো দ্বারা পরিচালিত হচ্ছে। যথাঃ-
(ক) উপদেষ্টা পরিষদ ।
Comments
Post a Comment